ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

 বগুড়া ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৬ এএম

বগুড়ায় গোকুল ইউনিয়নের সরলপুর পাইকড়তলা জামে মসজিদের পার্শ্ববর্তী বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার স্থানীয়রা বাগানের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জানা যায়, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ওসি ইব্রাহিম হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।