ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মাদকবিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৪:০২ এএম

গত শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বৈদেশিক কূটনীতিকগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদকবিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালিতে সফল কর্মসূচির জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়। ছবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীকে ক্রেষ্ট গ্রহণ করতে দেখা যাচ্ছে।