গত শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী জবারবি ড়ভ ওহাবংঃসবহঃ উড়পঁসবহঃধঃরড়হ-ঈড়সসড়হ গরংঃধশবং বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ কে এম হাসান রহিম উপস্থিত ছিলেন। কর্মশালায় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

