পঞ্চডালের খিচুড়ি
উপকরণ:
চাল ২ কাপ, মসুর ডাল, মুগ ডাল, মাষকলাই, ছোলার ডাল ও অড়হর ডাল দেড় কাপ, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, এলাচ, দারুচিনি, তেল, টমেটো, লবণ ও গরম পানি।
বাগারের জন্য ঘি, আস্ত জিরা, পেঁয়াজ কুচি, আদা কুচি, শুকনা মরিচ ও সামান্য লাল মরিচ গুঁড়া।
প্রণালি:
চাল ও সব ডাল একসঙ্গে ভিজিয়ে ধুয়ে নিন। তেলে পেঁয়াজ ও গরম মসলা ভেজে আদা-রসুন বাটা ও টমেটো দিন। এরপর চাল-ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে রান্না করুন। আলাদা পাত্রে ঘি গরম করে জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ ও আদা ভেজে বাগার তৈরি করুন। রান্না করা খিচুড়ির ওপর বাগার ঢেলে কয়েক মিনিট ঢেকে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন