ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রতিবাদে সড়ক অবরোধ

রাউজানে এবার যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৫৮ এএম

চট্টগ্রামের রাউজানে এবার প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) হত্যা করেছে দুর্র্বৃত্তরা। উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় গতকাল শনিবার বেলা সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।এদিকে হত্যাকা-ের প্রতিবাদে ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেন দলীয় নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৪টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নিহত মাকসুদুল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই। মাকসুদুল উপজেলার বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকা- সংঘটিত হয়ে থাকতে পারে। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সূত্র বলেছে, মাকসুদুল সকাল ৯টার দিকে বাড়ি থেকে চট্টগ্রামে যেতে সিএনজিচালিত অটোরিকশায় করে রাউজানের পাহাড়তলী চৌমুহনী স্টেশনে নামেন। অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার শরীরে লোহার রড দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৪টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে বলে জানান সিএমপি কমিশনার।