× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৪৬ এএম

সিটি করপোরেশনের ময়লার ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:৪৬ এএম

সিটি করপোরেশনের ময়লার  ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য জানান।

নিহতরা হলেনÑ ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, তারা দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেল ও সিটি করপোরেশনের বর্জ্যরে ট্রাকটি একই দিকে যাচ্ছিল। ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে, কেউ বলছেন পাশাপাশি যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো নিশ্চিত নয়। চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, মাসুমবিল্লাহ নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছাত্রদল নেতা জিলানী ছিলেন তার সঙ্গে। তারা দুজন দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, তারা (নিহতরা) আমার ঘনিষ্ঠ ছিলেন। আমি এই পরিবারগুলোর পাশে থাকব। সিটি করপোরেশন থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। নাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরনকে টেলিফোনে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!