× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:০৬ এএম

আরও ১ অভিযুক্ত গ্রেপ্তার

মোহাম্মদপুরে দুই বোনের ব্যাগ-স্বর্ণ ছিনতাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:০৬ এএম

মোহাম্মদপুরে দুই বোনের  ব্যাগ-স্বর্ণ ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের পর বাসায় ফেরার সময় দুই বোনের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার অন্যতম আসামি আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গতকাল শনিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-২ এর মিডিয়া বিভাগ।

র‌্যাব-২ জানায়, এর আগে একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারও আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল নামে একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। সব মিলিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব জানায়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরেন দুই বোন। তারা ভোরে বাস থেকে নেমে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে রিকশাযোগে যান। সেখানে রিকশা থেকে নেমে এক বোন দরজা খোলার জন্য গেটম্যানের সঙ্গে কথা বলছিলেন। আরেক বোন ব্যাগগুলো নামিয়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক ওই সময় একজন যুবক চাপাতি হাতে তাদের ভয় দেখিয়ে কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীর সংখ্যা ভিডিওতে দুজন দেখা গেলেও তদন্ত-সংশ্লিষ্টরা আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ তদন্ত শুরু করে। তাদের পাশাপাশি র‌্যাবও কাজ করে। এখন পর্যন্ত র‌্যাব দুজনকে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!