ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ৬টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। মাঠে মাঠে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। এবার ভালো ফলনের আশা কৃষকের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজর ২০০ হেক্টর কিন্তু তা ছড়িয়ে ৪ হাজার ৯৫০ হেক্টর চাষ হয়েছে বেল জানা যাচ্ছে।
উপজেলায় গত বছর সরিষা আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। গত বছরকে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর। রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছি ফলন ভালো হবে বলে আশা করি। ভাতুরিয়া ইউনিয়ন কৃষক মো. জহুরুল ইসলাম বলেনÑ ৪ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। সরিষা ভালো হয়েছে, এখন পর্যন্ত সরিষা গাছে বেশ ফুল ও ফল হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর আবাদ বেশি হয়েছে। এর মধ্যে বারি-১৪ সরিষার ৩২ বিঘা প্রণোদনা, বারি- ১ হাজার ৪২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন