× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জরিমানা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:১০ এএম

জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সুজন খান নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের ইছালই মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে মো. সুজন খানকে পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!