× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাঁজাসহ গ্রেপ্তার ১

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:২৬ এএম

গাঁজাসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সোহেল শেখ (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির একচালা রান্নাঘরে রাখা একটি স্টিলের বাক্সের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ৯টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া সোহেল শেখ জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকার মৃত ফরিদ শেখের ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!