প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠনে বাধা প্রদান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফটিকছড়ি। এসব ঘটনায় গত শনিবার রাতে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নতুন উপজেলা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া নস্যাৎ করতে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রধান বক্তা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ব্যক্তিগত ফায়দা হাসিলে যারা উন্নয়নে বাধা দিচ্ছে, জনগণ তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে। সভায় অ্যাডভোকেট মীর মো. ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন