× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০১:১২ এএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০১:১২ এএম

মালয়েশিয়ায় সড়ক  দুর্ঘটনায় বাংলাদেশি  নিহত

মালয়েশিয়ায় গতকাল বৃহস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোজাহিদ মিল্লাত (২২) নামের বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী সড়কে মোজাহিদ মিল্লাত-আদিবা দম্পতির গাড়িতে সজোরে ধাক্কা দেয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক সেনা কর্মকর্তা। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোজাহিদ মিল্লাত নিহত হন। মালয়েশিয়ান পুলিশ ইতোমধ্যে হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে।

দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন। ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি মিল্লাত ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে মরদেহ কুয়ালালামপুর হাসপাতালে রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাৎক্ষণিক দুজন স্টাফ পাঠান এবং দূতাবাসের বিশেষ সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠাতে লাশ প্রেরণকারী সংস্থা এম আই ক্যাস্কেডকে দায়িত্ব দেন। এ ছাড়াও দূতাবাস এ ঘটনা দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

রূপালী বাংলাদেশ

Link copied!