× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৩৮ এএম

আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে বিপুল পরিমাণ তামার তার ও ট্রান্সফরমারের খুচরা যন্ত্রপাতি জব্দ করা হয়। বুধবার রাতে উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের বাকিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেনÑ উল্লাপাড়া চড়িয়ার মধ্যপাড়ার সিএনজি অটোচালক সগর সরকার, একই গ্রামের নয়ন, জুলহাজ, কাওসার, কামরুল ইসলাম, চড়িয়া কান্দাপাড়া এলাকার শামীম, উল্লাপাড়া গয়েশ্বর বেলাই গ্রামের শরিফুল ইসলাম, বেড়া থানার পাইনা এলাকার আলমগীর ও নূর উন নবী।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী  জানান, আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন ফসলি মাঠের বৈদ্যুতিক লাইনের ট্রান্সফরমার চুরি করে আসছে। এর ফলে কৃষকদের সেচ কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। পুলিশ অনেক দিন ধরেই এদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অপর সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার চোরদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!