× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাটি কাটায় জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৩৮ এএম

মাটি কাটায় জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাতে উপজেলার কদিম হামজানী ও মহেলা এলাকায় রাতভর এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট এবং মাটি পরিবহনের দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মবহির্ভূতভাবে মাটি বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই দ- প্রদান করেন। ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!