ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় ৪০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপহার গ্রহীতারা। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে এবং বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা আরও দৃঢ় করবে। বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলÑ পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডুলস, চিনি ও সয়াবিন তেল। এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র, প্রশিক্ষিকা শামীমা খানম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন