× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:০২ এএম

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:০২ এএম

নতুনদের বরণে এমআইএসটিতে  ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। গত ১৪ জুন রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহিদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার আইএসপিআর এ তথ্য জানিয়েছে। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটির ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটিতে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য।

আইএসপিআর জানিয়েছে, অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটির একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকেরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!