× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৫ এএম

বৃদ্ধের মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৫ এএম

বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!