× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:০২ এএম

আত্মঘাতী গোলে বেলজিয়ামের মিসরের বিপক্ষে জয় হাতছাড়া

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:০২ এএম

আত্মঘাতী গোলে বেলজিয়ামের  মিসরের বিপক্ষে জয় হাতছাড়া

মিসর অনেকটা সময় লিড ধরে রেখেও জয় পেল না। আত্মঘাতী গোলে কপাল পুড়ল তাদের। ২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিসর ও বেলজিয়ামের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে তারকা ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনের ডান পায়ের শট পোস্টের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়।

২০তম মিনিটে প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশওয়ার। ঠিক দিকে ডাইভ দিলেও বল আটকানোর সুযোগ ছিল না তার। মিসর জাতীয় দলে ৩০ নম্বর ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ২৮ বছর বয়সি মিডফিল্ডার আশওয়ার। গোল শোধে মরিয়া হয়ে পরের ১৫ মিনিটে অনেকগুলো সুযোগ তৈরি করে বেলজিয়াম। কিন্তু যখনই তারা বল হারাচ্ছিল, কাউন্টার অ্যাটাক করেছে মিসরও। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে জেরেমি ডকু বারের ওপর দিয়ে মেরে বসেন। ৫৩ মিনিটে বক্সের খুব কাছে বিপজ্জনক জায়গায় ফ্রিকিক পায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের মাপা শট পোস্টে লেগে গেলে গোলবঞ্চিত হয় তারা। দুই মিনিট পর মিসরও একটুর জন্য গোল পায়নি। ৬২ মিনিট পার হলে প্রথম একটি শট অন টার্গেট করতে পারে বেলজিয়াম। কিন্তু কেভিন ডি ব্রুইনের সেই শটে একদমই জোর ছিল না। ফলে সহজেই ধরে ফেলেন তুরস্ক গোলরক্ষক শোবেইর।

৬৫ মিনিটে রোমেলু লুকাকুকে মাঠে নামান বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। তাতেই ভাগ্য বদলায়। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রস থেকে বল পেয়ে পায়ে লাগাতে যাচ্ছিলেন লুকাকু। সেটি ঠেকাতে গিয়ে মোহাম্মদ হানির পায়ে লেগে বল জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। শেষদিকে এসে (৮৯ মিনিটে) বক্সের মধ্যে জিজু পড়ে গেলে পেনাল্টির আবেদন করেছিল মিসর। কিন্তু রেফারি সে আবেদন প্রত্যাখ্যান করেন। ফলে শেষ পর্যন্ত ১-১ সমতায়ই শেষ হয় খেলা।

রূপালী বাংলাদেশ

Link copied!