× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদালতের জরিমানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৬ এএম

আদালতের জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলায় কৃষিজমির মাটি ও বালি অবৈধভাবে উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলার খারদিয়া এলাকায় সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ। প্রশাসন জানায়, অভিযানে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত মো. হাসিবকে ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। তিনি উপজেলার সিংহপ্রতাব গ্রামের ইয়াছিন খন্দকারের ছেলে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!