× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিডিও ভাইরাল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৮ এএম

ভিডিও ভাইরাল

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিটের ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে থাকা ওই ব্যক্তি একটি যন্ত্রের মাধ্যমে বিশেষ কায়দায় নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছেন। স্থানীয়দের দাবি, ব্যক্তিটি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছেন। উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, ভিডিওটি এআই প্রযুক্তি দ্বারা তৈরি কি না তা যাচাই করা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!