চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চরপাড়া এলাকায় নিখোঁজের তিন দিন পর সাত বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটিকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকা- চালানো হয়েছে বলে তাদের দাবি। পুলিশ প্রাথমিকভাবে অপহরণের পর হত্যার বিষয়টি তদন্ত করছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন