× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৩ এএম

দেশি ফলে ও সংগীতে মাতলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৩ এএম

দেশি ফলে ও সংগীতে  মাতলেন জাতীয় প্রেস  ক্লাবের সদস্যরা

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। এদিন ক্লাব প্রাঙ্গণে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ আয়োজন উদযাপন করা হয়। অনুষ্ঠানটির সূচনা হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড়বরই, পেয়ারা, করমচা, লটকন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠলিচু, হাঁড়িভাঙা আম, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুর ইত্যাদি।

এতে গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিমি আলাউদ্দিন ও বাবু। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সংগীত উপভোগ করেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ।

জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা আয়োজনে সপরিবারে উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!