ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সম্মাননায় ভূষিত অভি মঈনুদ্দীন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৭ এএম

অভি মঈনুদ্দীন, বাংলাদেশের একজন প্রতিথযশা সাংবাদিক। বিশ^বিদ্যালয়ে পড়াশোনাকালীন তিনি সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করেন। সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ৩০ বারেরও বেশি সময় শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা লাভ করেন। ‘দৈনিক আজকের কাগজ’-এর ‘চারবেলা’ ও ‘তারকা কাগজ’-এ লেখালেখির মধ্যদিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।

গত ১৭ জুলাই ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারের ‘রেবতি রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক বিশ^নাথ তালুকদার ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ লাভ করেন। সেই উপলক্ষে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে গত ২৬ জুলাই ‘বিশ^নাথ তালুকদারকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বদরুজ্জামান মিলন ও রূপক কিরণ তালুকদার। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি অভি মঈনুদ্দীনের হাতে প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত সম্মাননা স্মারক তুলে দেন। বিশ^নাথ তালুকদার ও বিশেষ অতিথিদের হাতেও এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অভি মঈনুদ্দীন বলেন, ‘এর আগে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আমি বহু সম্মাননায় ভূষিত হয়েছি। এবারই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন অতিথি হিসেবে আমার এই সম্মাননা লাভ। বিষয়টি নিয়ে আমি সত্যিই ভীষণ গর্বিত, আনন্দিত। উল্লেখ্য, অনুষ্ঠান উপস্থাপনা করেন দশম শ্রেণির ছাত্রী সাবিহা।