ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:১৬ এএম

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে বোয়ালখালী ইউনিয়নের দুর্গম বুদ্ধপাড়া এবং মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ, জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য ঝিনু রায় পোমাং এবং ভুবন মোহন ত্রিপুরা।