× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাইক্রোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:২৮ এএম

মাইক্রোচালকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালক আরিফ শেখের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা। গতকাল শনিবার সকালে রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির উঠানের একটি গাছের ডালে আরিফ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ শেখ মৃত সাহেব আলী শেখের বড় ছেলে এবং পেশায় মাইক্রোচালক ছিলেন। আরিফের ছেলে আরাফাত শেখ জানান, তার বাবার পারিবারিক জীবনে অশান্তি চলছিল। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বাবা-মায়ের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!