× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুবকের মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৩ এএম

যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে আরমান মিয়া (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার শাইলানী গ্রামের ছানফর আলীর একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালা হাওর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষকেরা ব্যাপক দুর্ভোগে পড়েন। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফসল রক্ষার দাবিতে স্থানীয় কৃষকেরা নিজ উদ্যোগে বাঁধ কাটার সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১১টার দিকে শতাধিক কৃষক বাঁধ কাটার কাজ শুরু করলে হঠাৎ মাটি ধসে পড়ে। এ সময় আরমান মিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কৃষকদের অভিযোগ, সময়মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে বাঁধ কাটতে যান। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!