× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৩২ এএম

পর্যটক নিখোঁজ

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৩২ এএম

পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের সীতাকু- উপজেলার মো. সাইফুল্লাহর ছেলে।

জানা গেছে, সায়েমসহ ছয় বন্ধু দুপুরে মাতামুহুরী নদী তীরের ‘হোয়াইট পিক স্টেশন’ রিসোর্টে চেক-ইন করেন। পরে সতর্কতা উপেক্ষা করে তারা নদীতে গোসল করতে নামলে সায়েম গভীর পানিতে তলিয়ে যান। রিসোর্ট ম্যানেজার মো. আরাফাত জানান, লাল পতাকা দিয়ে সতর্ক করা সত্ত্বেও তারা গভীর অংশে নেমেছিলেন। লামা ফায়ার সার্ভিসের একটি দল দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!