× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষার্থীদের একমাত্র ভরসা কাঠের সাঁকো

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৪৭ এএম

শিক্ষার্থীদের একমাত্র  ভরসা কাঠের সাঁকো

চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯৭ নম্বর পুঁইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা একটি কাঠের সাঁকো। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ছোট শিশুদের জন্য এ সাঁকো দিয়ে চলাচল অত্যন্ত কষ্টকর। ফলে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিদ্যালয়ের সামনের খালের ওপর থাকা সাঁকো দিয়েই প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে হয়। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

পুঁইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা খাতুন বলেন, ‘সাঁকোটির স্থায়ী সমাধান হলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।’ এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে সাঁকোটি সংস্কার করা হয়েছে, ফলে বর্তমানে শিক্ষার্থীরা নির্বিঘেœ চলাচল করছে। তবে স্থায়ী সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!