অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে মাগুরা শহরের নামকরা দুটি বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘হাজী বিরিয়ানি’ ও ‘নান্না বিরিয়ানি’কে ১০ হাজার টাকা করে এই দ- দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং খাবারে অননুমোদিত রং ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে নকল ও ভেজাল পণ্য রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন