× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৩৬ এএম

ঈদগাঁওয়ে ৮০০ টাকার বিরোধে যুবক খুন

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৩৬ এএম

ঈদগাঁওয়ে ৮০০  টাকার বিরোধে  যুবক খুন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক গ্রামে পাওনা ৮০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হামিদ (১৯) জালালাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লরাবাক এলাকার আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিং সেন্টারের কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, মোবাইল মেরামত বাবদ একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ শামীমের (১৮) কাছে হামিদের ৮০০ টাকা পাওনা ছিল।

সোমবার সকালে ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে হামিদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হামিদকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্ত শামীমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শামীমকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!