বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বানিয়াদীঘি ও আশুঞ্জা গ্রামে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ উপজেলার বানিয়াদীঘি গ্রামের মৃত মমতাজের ছেলে মাহবুবুর রহমান (৫৫), একই গ্রামের রিয়াজুদ্দিনের ছেলে বক্কর উল্লাহ বুলু (৩৫) এবং আশুঞ্জা গ্রামের মাহবুবুর রহমান চবু সওদাগরের ছেলে এরশাদ সওদাগর (৩৮)। পুলিশ জানায়, গোপন সংবাদে শুক্রবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বানিয়াদীঘি ও আশুঞ্জা গ্রাম থেকে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

