ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:২১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নেত্রকোনা বন বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৫০০টি চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।