নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেডের শস্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামে সারা দেশের ডিলারদের অংশগ্রহণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হুসাইন সুজাত, সিইও তুহিন শুভ্র মল্লিক, ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ অমিত চন্দ্র দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত মানের হাইব্রিড বীজ উদ্ভাবনের মাধ্যমে কৃষকের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বঙ্গ অ্যাগ্রিটেকের মূল লক্ষ্য। স্বল্প খরচ ও সময়ে অধিক ফলন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির উৎপাদিত লাউ, করলা, বেগুন, তরমুজ ও সূর্যমুখিসহ বিভিন্ন ফসলের জাত প্রদর্শন করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন