× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫১ এএম

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫১ এএম

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন

বরিশালের গৌরনদীতে নেশার টাকার জন্য বাবা-মাকে অমানুষিক নির্যাতনের দায়ে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার হরিসেনা গ্রামে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত বিকাশ হরিসেনা ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় জানান, দীর্ঘদিন ধরেই বিকাশ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে নিয়মিত বাড়িতে ভাঙচুর এবং তার মা-বাবাকে শারীরিক নির্যাতন করত। এর আগেও তাকে সুস্থ করতে ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। এমনকি বাবা-মা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠালেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় সে দেশে ফিরে আসে এবং পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার সকালে মাদক সেবনের গোপন তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় পুলিশ হরিসেনা গ্রামে অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বিকাশকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!