× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খামারি নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:২৪ এএম

খামারি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে মফিজুল ইসলাম (৫৫) নামে এক গরুর খামারি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পলাশী ইউনিয়নের রামদেব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি গরু নিয়ে গঙ্গাচড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হাটের উদ্দেশে যাচ্ছিলেন মফিজুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী। পথে রামদেব এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম মারা যান। 

রূপালী বাংলাদেশ

Link copied!