× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডাকাতবিরোধী অভিযান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০৭ এএম

ডাকাতবিরোধী অভিযান

কুমিল্লার লাকসামে ডাকাতবিরোধী অভিযানে ৮টি গরুসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিজরা ও লালমাই উপজেলার ভূশ্চি সড়ক এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক একটি গরুবোঝাই মিনি ট্রাকের গতিবিধি নজরে এলে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রাক থেকে ৪টি গাভী ও ৪টি বাছুরসহ মোট ৮টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুর মালিকরা থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে মালিকানা দাবি করেন। এ ছাড়া ট্রাকের চালক ও হেলপারও থানায় এসে গাড়ি গ্রহণের জন্য যোগাযোগ করেছেন।  লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, অভিযান চালিয়ে গরুবোঝাই ট্রাক ও ৮টি গরু উদ্ধার করা হয়েছে। গরুগুলোর মালিকানা যাচাই করা হয়েছে। আদালতের প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!