নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ইসহাক মুন্সির হাট-বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। এ সময় চরজব্বর থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন