সিরাজগঞ্জের তাড়াশে আমশড়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মারুফ হাসান (১২) হত্যাকা-ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু মারুফ হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ এপ্রিল ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মারুফকে অপহরণ করা হয়। মুক্তিপণের ৬ লাখ টাকা না পেয়ে তাকে হত্যা করে ঝুরঝুরি বাজারের একটি বিপণি বিতানের সেপটিক ট্যাঙ্কে মরদেহ গুম করা হয়। র্যাব এ ঘটনায় জড়িত আবুল হাশেম, রফিকুল ইসলাম, মো. আলামিন, ওমর ফারুক ও কায়সার হোসেনকে গ্রেপ্তার করেছে। অপরাধীরা জবানবন্দিতে হত্যাকা-ের দায় স্বীকার করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন