× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২৯ এএম

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রহরী আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২৯ এএম

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রহরী আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাইস্কুলে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের গ্রিল দিয়ে জয়নাল কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রহরী আজাদ ও সমীর দাশ। তাদের দাবি, হাতেনাতে আটকের পর তারা জয়নালকে মারধর করেন। এরপর খবর পেয়ে আশপাশের লোকজনও এসে মারধরে অংশ নেন। গুরুতর আহত অবস্থায় জয়নালকে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন এবং মরদেহ উদ্ধারে বাধা দেন। পরে পুলিশের আশ^াসে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মা ছেনোয়ারা বেগম বলেন, আমার ছেলে দোষ করলে তার বিচার হতো। এভাবে পিটিয়ে এবং বৈদ্যুতিক শক দিয়ে তাকে মেরে ফেলার অধিকার কারো নেই।

কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, চুরির অভিযোগে আটক করার পর মারধরের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীরকে আটক করা হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!