ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সিনেটে যোগদান

জাবি প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:৫৫ এএম

দীর্ঘ ৩৪ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট অধিবেশনে অংশ নিলেন জাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের পথ সুগম হলো। অংশগ্রহণকারী প্রতিনিধিরা হলেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক আহসান লাবীব এবং কার্যনির্বাহী সদস্য আবু তালহা। বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি থাকার বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী দীর্ঘ প্রতীক্ষার পর এবার জাকসু মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হলো। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।