ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিপিজেএ’র নতুন কমিটি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:৫৬ এএম

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সামাদ খান সভাপতি ও আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑ সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক রাশেদুর রহমান রাসেল। এর মধ্যে সভাপতিসহ চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। নবনির্বাচিত কমিটিকে রাজনৈতিক ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।