ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রধান আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:৫৭ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মামলার প্রধান আসামি মো. লাল্টু মিয়াকে (৪১) রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকা-ে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে এবং আদালতে সে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, প্রবাসে থাকা রাফিজের বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে গত ৫ জুন কৌশলে তাকে অপহরণ করা হয়। ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে রাফিজকে হত্যার পর মরদেহ অর্জুন খালে ফেলে দেওয়া হয়। পরে ১২ জুন গলিত দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। কুখ্যাত খুনি লাল্টু মিয়া এর আগেও দুটি হত্যা মামলার আসামি।