ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

পরিচ্ছন্নতা অভিযান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২২ এএম

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় শহরের ১১ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনসহ অনেকে।