ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪০ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন। মৃত চমকফুল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। ২৭ জুন ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ভর্তি হয়েছেন। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ১৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজন মারা গেছেন। হঠাৎ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।