ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

এশিয়ার এক দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১০:২৬ এএম
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনাতেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দেশটিতে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হন।

সূত্র: এনডিটিভি