× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৪ এএম

বেকারিকে অর্থদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৪ এএম

বেকারিকে অর্থদণ্ড 

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অপরাধে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে মীম ফুড প্রোডাক্টস, প্রাইম ফুড প্রোডাক্টস ও হাজী ফুড প্রোডাক্টসÑ প্রতিটিকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। বিএসটিআইর ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল জানান, জনস্বার্থে ভেজাল খাদ্য ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!