× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৮ এএম

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৮ এএম

সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি

মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিলগেট-সংলগ্ন জামতলা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেনÑ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর কবির, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান আলী।

বক্তারা বলেন, যোগ্যতার ভিত্তিতে মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শ্রমিকদের জন্যও ১৫ শতাংশ বিশেষ সুবিধা ও নতুন পে-স্কেল কার্যকর করতে হবে। দীর্ঘদিনের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে চিনিকলে আখ রোপণ ও চিনি উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে তারা হুঁশিয়ারি দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নিজ নিজ কর্মস্থলে পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে ধাপে ধাপে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছিল শ্রমিক-কর্মচারী ফেডারেশন। ওই স্মারকলিপিতে স্থগিত করা আগের অফিস আদেশ প্রত্যাহার করে স্থায়ী পদে সমন্বয় এবং মজুরি কমিশনের শ্রমিকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!