× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৯ এএম

সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৯ এএম

সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড 

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সাত বছরের সশ্রম কারাদ- এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করেছেন।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল নগরের ডবলমুরিং থানায় জাফর আহমদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক (বর্তমানে সহকারী পরিচালক) মো. রিয়াজ উদ্দিন। মামলায় জাফর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চলতি বছরের ৫ মে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দিয়েছিলেন। আদালতের নথি অনুযায়ী, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা প্রমাণিত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!