ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তুরাগের খাল থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৫৩ এএম
তুরাগ থানা। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর তুরাগ থানার পাশে একটি খালের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার উপপরিদর্শক মো. মোহাম্মদ জামিল হোসেন বলেন, খবর পেয়ে খালের ভেতর থেকে ভাসমান অবস্থায় এক যুবককে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।