× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:০৮ পিএম

বিদ্যুতের মিটার রিচার্জ করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:০৮ পিএম

নিখোঁজ ছাত্র সীমান্ত ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

নিখোঁজ ছাত্র সীমান্ত ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ায় বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হওয়া এক স্কুলছাত্র সীমান্ত ইসলাম নিখোঁজ হয়েছেন। এতে তার পরিবারসহ পুরো এলাকায় উৎকণ্ঠা ও উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ সীমান্ত ইসলাম বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের সময় সীমান্তের পকেটে ছিল ৪০০ টাকা, যা বিদ্যুতের মিটার রিচার্জ করতে নেওয়া হয়েছিল।

তার মা সুমনা আক্তার জানান, টাকা হারানোর ভয়ে সীমান্ত সম্ভবত বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় পার হওয়া সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবার ও আত্মীয়-স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও সীমান্তের কোনো সন্ধান পাননি।

পরিবার পুলিশকে নিখোঁজ সীমান্তের পরিচয় ও শারীরিক বর্ণনা দিয়েছে। সীমান্তের উচ্চতা প্রায় সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট, শারীরিক গঠন হালকা-পাতলা এবং মুখমণ্ডল গোলাকার।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নেভি ব্লু রঙের ট্রাউজার, ছাই রঙের হাফহাতা গোলগলা গেঞ্জি এবং পায়ে স্যান্ডেল। সঙ্গে ছিল একটি সবুজ রঙের বাইসাইকেল।

বগুড়া সদর নারুলী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সীমান্তকে খুঁজে বের করার কাজ চলছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

পরিবার ও এলাকাবাসী সীমান্তের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দিন গুনছেন। কেউ যদি নিখোঁজ সীমান্ত ইসলামের কোনো তথ্য পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

রূপালী বাংলাদেশ

Link copied!